
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী
যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। রোববার এই আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
মুখপাত্র বলেন, শনিবার যুক্তরাষ্ট্র মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে নিয়ে গেছে বলে সংবাদে জানা গেছে। একই সঙ্গে একাধিক দেশের সরকার এই ঘটনার প্রতি বিরোধ প্রকাশ করেছে।
এ ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির স্পষ্ট লঙ্ঘন।
চীন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে, প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে, তাদের তৎক্ষণাৎ মুক্তি দিতে, ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করার চেষ্টা বন্ধ করতে এবং সব সমস্যা আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করতে।