
আয়োজনে কোম্পানিটির সারাদেশের সেলস অফিসার, এরিয়া ম্যানেজার, সেলস ম্যানেজার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন
দেশের অন্যতম বিউটি ও লাইফস্টাইল প্রোডাক্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান দ্য বিউটি সায়েন্স-এর জেনারেল ট্রেড বিভাগের বার্ষিক ‘ইয়ার এন্ড এক্সিলেন্স’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এই আয়োজনে কোম্পানিটির সারাদেশের সেলস অফিসার, এরিয়া ম্যানেজার, সেলস ম্যানেজার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যবহুল ও দিক নির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত হয়। সেলস ট্রেনিং বিষয়ে সেশন পরিচালনা করেন প্রতিষ্ঠানটির হেড অফ বিজনেস নেওয়াজ শরিফ নাসিম। কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলেন পরিচালক আহসান উদ দৌলা।
এছাড়া ‘লিডিং দ্য ফিউচার’ বিষয়ে সেশন পরিচালনা করেন প্রতিষ্ঠানটি সিএফও আল জাবের ফয়সাল এবং বাংলাদেশের কসমেটিকস ইন্ডাস্ট্রির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন দ্য বিউটি সায়েন্স-এর প্রতিষ্ঠাতা ও সিইও সরওয়ার কামাল।
অনুষ্ঠানে বছর জুড়ে সেরা পারফরমেন্স করা কর্মীদের পুরস্কৃত করা হয়।