
ছবি: সংগৃহীত
সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয় কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এ সংক্রান্ত ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৬’ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় বিভিন্ন সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। তার মধ্যে রয়েছে:
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ ২০২৬ – নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ ২০২৬ – নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ ২০২৬ – নীতিগত অনুমোদন (চূড়ান্ত নয়)
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত থার্ড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি থ্রি) – ভূতাপেক্ষ অনুমোদন
প্রেস সচিব জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় কমিশনে এই সংশোধনের মাধ্যমে রিটায়ার্ড প্রধান বিচারপতিও একজন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন, যা আইনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।