
ফাইল ছবি
দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ২০০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এক ভরি সোনা এখন দুই লাখ ৩২ হাজার ৫৫ টাকায় বিক্রি হবে। আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
সোমবার (১২ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বাড়ানোর ঘোষণা দেন। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা এক লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা, এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা এক লাখ ৫৬ হাজার ৮৮১ টাকায় বিক্রি হবে।
সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন পাঁচ হাজার ৯৪৯ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প