
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ বাছাইয়ে মূল পর্বে নামার আগে প্রস্তুতি ম্যাচে দারুণ জয়ে শুরু করেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বুধবার (১৪ জানুয়ারি) নেপালের কীর্তিপুরে নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে ম্যাচে টাইগ্রেসরা ২৬ রানে জয় পায়।
আগে ব্যাটিং করে ৩ উইকেটে ১৫১ রান করে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৭৫ রান করে অপরাজিত থাকেন। সোবহানা মোস্তারি ৫৮ রান করেন। তাদের ১০১ বলের জুটি বাংলাদেশের স্কোর বোর্ডে শক্তি যোগ করে। ব্যাট হাতে রাবেয়া খান ও রিতু মনি সহ অন্যান্য খেলোয়াড়রা ভালো সাপোর্ট দেন।
১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের ব্যাটাররা বাংলাদেশ বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি। লেগ স্পিনার রাবেয়া খান মাত্র ৪ ওভারে ১৭ রান খরচ করে ৩ উইকেট নেন। পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি ২ উইকেট নেন। এছাড়া নাহিদা আক্তার ও ফাহিমা খাতুনের ১টি করে উইকেট আসে। ডাচ দলের সর্বোচ্চ রান করেন স্টেয়ার ক্যালিস, ৩১ রান।
ম্যাচের আগে বাংলাদেশ দলে ব্যাটিং ও বোলিংয়ে সবাইকে সুযোগ দিয়েছে। প্রথম ওভারে দিলারা আক্তার ৬ রান করে আউট হন, চতুর্থ ওভারে নতুন স্কোয়াডের জুয়াইরিয়া ফেরদৌস ২ রান করে আউট হন। এরপর জ্যোতি ও সোবহানা দলের হাল ধরেন।
মূল পর্ব শুরুর আগে বাংলাদেশের সামনে আরও একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। আগামী শুক্রবার তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড। এরপর ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৫১/৩ (দিলারা ৬, জুয়াইরিয়া ২, সোবহানা ৫৯, জ্যোতি ৭৫*; জুইলিং ৪-০-২১-১, হিদার সিগার্স ৪-০-২৩-০, রিজক ১-০-৪-১, ডি ল্যাঙ্গে ৩-০-২৯-০, ফন ডার ওনিং ৩-০-২৩-০, সিলভার সিগার্স ৩-০-২৪-০, লান্ধির ২-০-২৬-০)
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১২৫/৭ (হিদার সিগার্স ৭, মোল্কেনবোর ২৮, ডে লেডে ১৩, ্ক্যালি ৩১, রিজক ১৫, রাদ ১০, জুইলিং ১৫*, খুরানা ৩, ডি ল্যাঙ্গে ২*; নাহিদা ৪-০-২৩-১, মেঘলা ৪-০-২৮-০, সুলতানা ১-০-৯-০, তৃষ্ণা ১-০-৯-০, রাবেয়া ৪-০-১৭-৩, ফাহিমা ২-০-১১-১, স্বর্ণা ১-০-১১-০, রিতু ৩-০-১৭-২)
ফল: বাংলাদেশ ২৬ রানে জয়ী।