
রাজধানীর কুড়াতলীতে অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) বিভিন্ন অনুষদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টি তাদের ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের জন্য যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক খুঁজছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
অনুষদ ও বিষয়সমূহ
বিশ্ববিদ্যালয়টি নিচের বিভাগগুলোতে শিক্ষক নিয়োগ দেবে:
পদের নাম ও যোগ্যতা
প্রতিটি পদের জন্য প্রার্থীর সব পরীক্ষায় প্রথম শ্রেণি থাকা আবশ্যক:
সুযোগ-সুবিধা
নির্বাচিত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতনসহ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, গ্র্যাচুইটি এবং বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে। যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যাবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), আবেদনপত্র, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আগামী ২৪ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ‘হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট’ বরাবর আবেদন করতে হবে।
আবেদনপত্র সরাসরি, ডাকযোগে অথবা ইমেইলের মাধ্যমে পাঠানো যাবে। ইমেইল ঠিকানা: career@aiub.edu। খামের উপরে বা ইমেইলের বিষয়ে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।