
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে ৪১৭ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২২৫৩ জনে। রোববার (১৮ জানুয়ারি) টানা ৯ দিনের শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) এই ঘোষণা দিয়েছে।
শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, “আমরা চাই নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত হোক। স্বতন্ত্র প্রার্থীদের স্বাক্ষরের বিষয়গুলো নিয়ে আমরা নমনীয়তা দেখিয়েছি। সহযোগিতা না হলে সুন্দর নির্বাচন সম্ভব হবে না।”
প্রসঙ্গত, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। নির্ধারিত সময়ে মোট আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়েছিল। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা তা যাচাই করেন, যাতে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। ৩০০ আসনে বৈধ প্রার্থী ছিলেন ১৮৪২ জন। পরে ৬৪৫ জন আপিল করেন। এই আপিল শুনানিতে ৪১৭ জন প্রার্থিতা ফিরে পান।
নির্ধারিত তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।