
ছবি: সংগৃহীত
চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি। তবে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি ধরে সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের সাহরি ও ইফতারের এই সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষস্থানীয় মুফতিয়ানে কেরামের মতামতের ভিত্তিতে এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রথম রমজান (১৯ ফেব্রুয়ারি ধরে) ঢাকায় সাহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট নির্ধারণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ভৌগোলিক দূরত্বের কারণে ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সাহরি ও ইফতার করতে হবে।
এছাড়া দেশের অন্যান্য বিভাগ ও জেলার সাহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দ্বীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা।
১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাসের সাহরি ও ইফতারের সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন