
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, রাকসুর সাবেক ভিপি এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. আবু সাইয়িদ।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
অধ্যাপক আবু সাইয়িদ এর আগে গণফোরামের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৬ সালে গঠিত আওয়ামী লীগের সরকারে তিনি তথ্য প্রতিমন্ত্রী ছিলেন।