
মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এবং ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে যশোর আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি করেছেন যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান জিল্লু। মামলাটি আমলে নিয়ে যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বাদীর অভিযোগ, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর মন্তব্য করেছেন। বাদী দাবি করেছেন, এতে কোকোর ব্যক্তিগত মর্যাদা ও জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং জাতীয়তাবাদী মানুষের আবেগ ও মর্যাদায় আঘাত লেগেছে।
বাদীর দাবি, এ ধরনের কটূক্তি ও অসম্মানজনক বক্তব্য জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগ ও মর্যাদাকে আঘাত করেছে। এতে প্রায় ৫০ কোটি টাকার মানহানি হয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইনি প্রতিকার চেয়ে তিনি বাধ্য হয়েই আদাল
এ বিষয়ে আইনজীবী এম এ গফুর জানান, “একটি স্বাধীনতাবিরোধী চক্র জিয়া পরিবারের নামে কটূক্তি করেছে। আমরা তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মামলা করেছি। আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।”