
ফাইল ছবি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান আজ শনিবার গাইবান্ধা ও সিরাজগঞ্জ সফরে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সকালে তিনি গাইবান্ধার পলাশবাড়ীতে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। সকাল ৯টায় পলাশবাড়ী উপজেলা শহরের এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশে অংশ নেওয়ার পর তিনি উল্লাপাড়ার সরকারি এম আকবর আলী কলেজ মাঠে পথসভায় যোগ দেবেন। এরপর পাবনার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সফর উপলক্ষে গতকাল গাইবান্ধায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিকেলে সমাবেশস্থল পরিদর্শন করেন এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।