
চলচ্চিত্র দুনিয়ার সবথেকে মর্যাদাপূর্ণ আসর অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে অভিনেতা ড্যানিয়েল ব্রুকস ও লুইস পুলম্যান এই তালিকা ঘোষণা করেন। এবারের আসরে ভ্যাম্পায়ার ঘরানার হরর সিনেমা ‘সিনার্স’ একক সিনেমা হিসেবে ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে ৯৭ বছরের ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিয়েছে।
অস্কার মনোনয়নের শীর্ষ সিনেমাগুলো
সিনার্স (১৬টি বিভাগ), ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (১৩টি বিভাগ), ‘ফ্রাঙ্কেনস্টাইন’ (৯টি বিভাগ), ‘মার্টি সুপ্রিম’ (৯টি বিভাগ), ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ (৯টি বিভাগ) এবং ‘হ্যামনেট’ (৮টি বিভাগ)।
‘সিনার্স’-এর জয়জয়কার
রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’ যে ১৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে, তার মধ্যে রয়েছে—সেরা চলচ্চিত্র, পরিচালক, অভিনেতা, পার্শ্ব অভিনেতা, পার্শ্ব অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা, পোশাক পরিকল্পনা, প্রোডাকশন ডিজাইন, ভিজ্যুয়াল এফেক্টস, শব্দগ্রহণ, মৌলিক গান, মৌলিক সুর, রূপসজ্জা ও কাস্টিং।
গত শতকের ১৯৩০–এর দশকের মিসিসিপি পটভূমিতে নির্মিত ভ্যাম্পায়ার গল্পের এই সিনেমাটি চলতি বছরে যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয় করা ছবি। ছবিটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান।
প্রধান বিভাগগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই
এবারের মনোনয়নে বড় নামগুলোর মধ্যে পরিচালক হিসেবে রয়েছেন ক্লোয়ি ঝাও ও পল টমাস অ্যান্ডারসন। অন্যদিকে অভিনয়ের লড়াইয়ে লিওনার্দো ডি ক্যাপ্রিওর মুখোমুখি হতে যাচ্ছেন মাইকেল বি জর্ডান ও টিমোথি শালামে।
সেরা চলচ্চিত্র
বুগোনিয়া, এফ-ওয়ান, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স, ট্রেন ড্রিমস।
সেরা অভিনেতা
মাইকেল বি জর্ডান (সিনার্স), লিওনার্দো ডি ক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), টিমোথি শালামে (মার্টি সুপ্রিম), ইথান হক (ব্লু মুন), ওয়াগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)
সেরা অভিনেত্রী
এমা স্টোন (বুগোনিয়া), জেসি বাকলি (হ্যামনেট), রেনাটা রেইনসভে (সেন্টিমেন্টাল ভ্যালু), রোজ বার্ন ও কেট হাডসন।
আগামী ১৫ মার্চ হলিউডের ঐতিহাসিক ডলবি থিয়েটারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল