
ফাইল ছবি
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৪ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে সোনার দাম।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দর বৃদ্ধির প্রেক্ষিতে এই নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন দাম আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
রোববার (২৫ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর বাজুসের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২২ জানুয়ারি ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছিল ৮ হাজার ৩৯৯ টাকা, ২১ জানুয়ারি ৫ হাজার ২৪৯ টাকা, ২০ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা, ১৫ জানুয়ারি ২ হাজার ৬২৫ টাকা, ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল।
সোনার সঙ্গে রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৩২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়েছে ৪০৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়েছে ৩৫০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন হারে ২১ ক্যারেটের রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প