
বলিউডের জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে মুক্তি পিছোনোর পর অবশেষে আগামী ২৬ জুন ২০২৬ প্রেক্ষাগৃহে আসছে তারকাবহুল এই সিনেমাটি- মঙ্গলবার নির্মাতারা বিষয়টি নিশ্চিত করেন।
আহমেদ খান পরিচালিত ছবিটিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, জনি লিভারসহ ৩০ জনেরও বেশি তারকা।
এর আগে সিনেমার সেট থেকে দিশা পাটানির সঙ্গে একটি নাচের ভিডিও শেয়ার করে অক্ষয় কুমার নস্টালজিক ক্যাপশনে স্মরণ করেন ‘ওয়েলকাম’ সিরিজের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফকে, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করে।
উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম’ এবং ২০১৫ সালের ‘ওয়েলকাম ব্যাক’- দুটি সিনেমাই দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।
সূত্র: এনডিটিভি