
ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছে চীন। বুধবার জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, যুক্তরাষ্ট্র যদি ‘সামরিক দুঃসাহসিকতা’ দেখায়, তবে তা মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ও বিপজ্জনক অতল গহ্বরে ঠেলে দিতে পারে।
ফু ছোং সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শক্তি প্রয়োগের হুমকির পর মধ্যপ্রাচ্যে ‘যুদ্ধের মেঘ জমছে’। তিনি জোর দিয়ে বলেন, চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে এবং আন্তর্জাতিক সম্পর্কে শক্তি প্রয়োগ বা তার হুমকির বিরোধী।
চীনের প্রতিনিধি আরও বলেন, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা মেনে চলা সব পক্ষের দায়িত্ব।