
ফাইল ছবি
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমান। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের জেলা আমির মাওলানা আবু জার গিফারী।
আবু জার গিফারী বলেন, জামায়াতের কেন্দ্রীয় আমির নির্বাচনি জনসভায় চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর আশা আকাঙ্ক্ষা নিয়ে বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুলসহ জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।