
ফাইল ছবি
সাড়ে পাঁচ ঘণ্টার মাথায় আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ তথ্য জানিয়েছে বাজুস। যা আজ বিকেল সাড়ে ৪টা থেকে কার্যকর হবে।
সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
এর আগে, তিন দফায় কমার পর আজ সকালে এই ধাতুর দাম বৃদ্ধি করে বাজুস। যা সকাল ১০টা ৩০ মিনিট থেকেই কার্যকর হয়েছিল। তখন থেকে বিকেল সাড়ে চারটা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায় বিক্রি হয়।