
ফাইল ছবি
রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের নানা এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩৪ মিনিটে কম্পন টের অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৩ মিনিটে সংঘটিত ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৯। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে একই দিন ভোর সাড়ে ৪টার দিকে আরও একটি ভূমিকম্প অনুভূত হয় দেশের বিভিন্ন স্থানে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার কাছে, যার মাত্রাও ছিল ৫.৯।