
ফাইল ছবি
আগামীকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহীর দুটি নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে ও বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
জনসভা উপলক্ষে ইতিমধ্যেই মঞ্চ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। নেতাকর্মীরাও জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে।
রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল বলেন, মাদ্রাসা মাঠের নির্বাচনী সমাবেশে রাজশাহী মহানগর ও জেলার ৭টি উপজেলার নেতাকর্মী যোগ দেবেন। প্রায় ১ লাখ লোক এ সমাবেশে যোগ দেবেন। জামায়াত আমিরের এ সফর নেতাকমী এবং রাজশাহীবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে।