
সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানো এবং অন্য একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হচ্ছেন পুলিশের সাবেক ডিআইজি নুরুল ইসলাম ও সাবেক পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ রনি।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারের মধ্যে বন্টনের নির্দেশও দেওয়া হয়েছে।
চব্বিশের গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৃতীয় রায়।
রায় ঘোষণা এখনো চলছে।