
ছবি: সংগৃহীত
দেশের বাজারে সোনার দাম কমেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবার ভরিতে সোনার দাম কমেছে ৭ হাজার ৬৪০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সোনার নতুন দাম- ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।
এদিকে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের রুপার প্রতি ভরি দাম নির্ধারিত হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি দাম ৩ হাজার ৯০৭ টাকা।