
ফাইল ছবি
ব্যক্তিগত উপাত্তের নিরাপত্তা জোরদার ও আইন প্রয়োগ সহজ করতে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার (৭ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) সংশ্লিষ্ট ক্লাউডে সংরক্ষিত উপাত্তের অন্তত একটি সিংক্রোনাইজড রিয়াল-টাইম কপি বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। একই বিধান সীমাবদ্ধ ব্যক্তিগত উপাত্তের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
গত ৫ ফেব্রুয়ারি এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। নতুন আইনের নাম হবে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
এদিকে সংশোধনীতে শাস্তির বিধানেও পরিবর্তন আনা হয়েছে। নির্দিষ্ট অপরাধে আগের ‘কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে’ বিধানের পরিবর্তে এখন কেবল অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।