
ফাইল ছবি
দেশের বাজারে সোনার দাম আবার কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম সমন্বয় করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬,৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬,০৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫,১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩,৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।