
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ সংক্রান্ত গণভোটের প্রাক্কালে তিনি এই ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, সন্ধ্যা ৭টায় এই ভাষণ শুরু হবে। ভাষণে নির্বাচন ও গণভোটকে ঘিরে সরকারের অবস্থান, প্রস্তুতি এবং নাগরিকদের প্রতি আহ্বান তুলে ধরার কথা রয়েছে।
অধ্যাপক ইউনূসের ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার থেকে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।