
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নীলফামারীর পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
জানা গেছে টাকার পরিমাণ ৫০ লক্ষের বেশি হতে পারে। মেশিনে টাকা গনণার কাজ চলছে।
আটক জামায়াত আমির বেলাল উদ্দিন স্থানীয় কলেজে শিক্ষকতা করেন। যমুনা টেলিভিশনে প্রচারিত সংবাদে দেখা যায়, আটক বেলাল উদ্দিন বলছেন, আটককৃত টাকা তার ব্যবসার টাকা।