
জঙ্গি হামলার কোনো থ্রেট (হুমকি) নেই, তারপরও আমরা সতর্ক অবস্থানে আছি বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে র্যাব মহাপরিচালক এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, সর্বাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবার নির্বাচনের মাঠে থাকবে। প্রযুক্তিগত সক্ষমতা অন্যান্য বারের চেয়ে বেশি। পুলিশ ২৫ হাজার বডি ক্যামেরা নিয়ে মাঠে থাকবে।
শহিদুর রহমান বলেন, যারা নির্বাচন বিধি লংঘন যারা করছেন তারা কিন্তু ধরা পড়ছেন। র্যাব মিলে সব বাহিনী এবার নির্বাচনে কাজ করছে। কোনো কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না বলে প্রত্যাশা করেন তিনি।
র্যাব ডিজি বলেন, কোনো কেন্দ্রে গণ্ডগোল হলে সেই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করবে রিটার্নিং অফিসার। পরবর্তীতে সেই কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমাদের কোনো ঝুঁকি নাই। তবে ঝুঁকি তাদের আছে যারা জাল ভোট দিতে যাবে, গণ্ডগোল করার চেষ্টা করবে, যারা আইন অমান্য করবে, আইন লঙ্ঘন করবে। র্যাবের কোনো ঝুঁকি নাই।