
বিপুল পরিমাণ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকের বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের নির্বাচনী মুখপাত্র মাহদী আমিন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের আগমুহূর্তে এই ধরনের ঘটনা গভীর উদ্বেগের এবং এর পেছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে।