
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে দাবি করেছে দলটি। বৃহস্পতিবার রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই বিজয়ের ঘোষণা দেওয়া হয়। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পরই চূড়ান্তভাবে বিষয়টি নিশ্চিত হবে।
এদিন সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশব্যাপী গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-১৭ আসনের ফল ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন প্রার্থী, সমর্থক ও সংশ্লিষ্টরা।