
ঢাকা–১৫ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান।
তিনি জানান, দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট।
বেসরকারি ফলাফল অনুযায়ী, এ আসনে ডা. শফিকুর রহমান ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তবে চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফলাফল নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরে ঘোষণা করা হবে।