
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৯টি আসনে সারাদেশে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ইসির পরিচালক (জনসংযোগ) তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
ইতিহাসের প্রেক্ষাপটে দেখা যায়, ১৯৯১ সালের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৫ শতাংশ, ১৯৯৬ ও ২০০১ সালে যথাক্রমে ৭৫ ও ৭৬ শতাংশ এবং ২০০৮ সালে ছিল ৮৭ শতাংশ। এবারের নির্বাচন আরেকটি দিক থেকে ব্যতিক্রম—সংঘাত-সহিংসতায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।