
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ গ্রহণ আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর বেশি বিলম্ব হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াও এগিয়ে চলছে এবং প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভার পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।