
তারেক রহমান ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ভারতের বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে হয়েছে, শপথ অনুষ্ঠানে আঞ্চলিক বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। সম্ভাব্য আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শপথ অনুষ্ঠানকে কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং আঞ্চলিক কূটনৈতিক যোগাযোগের একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখছে বিএনপি নেতৃত্ব। সে লক্ষ্যে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।
আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হলে এবং তা গ্রহণ করা হলে, নতুন রাজনৈতিক নেতৃত্বের অধীনে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে এটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানান এবং তার সঙ্গে টেলিফোনে কথা বলেন।