
নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ের অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে
নির্বাচনী মাঠের প্রতিপক্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান।
আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তারেক রহমানের প্রথমে জামায়াত আমিরের বাসায় যাওয়ার কথা রয়েছে। এরপর রাত ৮টায় তিনি যাবেন নাহিদ ইসলামের বাসায়।
বিএনপি মিডিয়া উইং গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে। নির্বাচন-পরবর্তী সৌজন্য বিনিময়ের অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এর আগে গতকাল এক সংবাদ সম্মেলনে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী দিনে দেশ পরিচালনায় সহযোগিতা কামনা করেন।