
টিসিবি ভবনের পাশের একটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় টিসিবি ভবনের পাশের একটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তেই আগুন আশপাশের কাঠের তৈরি দোকান ও কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়ে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, রাত ১০টা ৪৫ মিনিট থেকে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তারা আগুন নেভাতে নিরবচ্ছিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
এছাড়া হতাহতের কোনো তথ্যও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।