
ফাইল ছবি
সুদানের দক্ষিণাঞ্চলের উত্তর কোরদোফান রাজ্যের আল-সাফিয়া এলাকায় সোমবার একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। হামলার সময় বাজারে নারী, শিশু ও বৃদ্ধসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় মানবাধিকার সংস্থা ‘ইমার্জেন্সি ল’ইয়ার্স’ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তারা এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, এটি সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তাকে ক্ষুণ্ন করেছে। একই সঙ্গে জনবসতিপূর্ণ এলাকায় বারবার ড্রোন ব্যবহারের ঘটনাকে জনমনে ভয় ও উদ্বেগ সৃষ্টি করার হিসেবে অভিহিত করা হয়েছে। হামলার জন্য দায়ী পক্ষের নাম এখনও জানা যায়নি।
গত বছর দারফুর অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ সুসংহত করার পর র্যাপিড সাপোর্ট ফোর্সেস সুদানের কেন্দ্রীয় করিডোর দখলের চেষ্টায় তেল ও সোনাসমৃদ্ধ কর্দোফান অঞ্চলের মধ্য দিয়ে পূর্বদিকে অগ্রসর হয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ১০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা বিশ্বের অন্যতম বৃহৎ ক্ষুধা ও বাস্তুচ্যুতি সংকট সৃষ্টি করেছে।
এই সংঘাত কার্যত সুদান-কে দুই ভাগে বিভক্ত করেছে—সেনাবাহিনী কেন্দ্র, উত্তর ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে, আর আরএসএফ পশ্চিমাঞ্চল এবং তাদের মিত্রদের সহায়তায় দক্ষিণের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে।
তবে ড্রোন হামলার জন্য দায়ী পক্ষের নাম উল্লেখ করা হয়নি।