
পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী
বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী আজ ঢাকা এসে পৌঁছেছেন।
ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বার্তায় বলা হয়, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আহসান ইকবাল চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার তাকে স্বাগত জানান।
আহসান ইকবাল চৌধুরী ঢাকা পৌঁছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন।