
বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।
ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে ভারতের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
প্রতিনিধি দলকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকায় বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহবিমানবন্দরে উপস্থিত থেকে প্রতিনিধি দলকে স্বাগত জানান।