
ছবি: সংগৃহীত
নবনির্বাচিত দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
বহু চড়াই-উতরাই, ত্যাগ-তিতিক্ষা ও নির্যাতন-নিপীড়ন অতিক্রম করে শেষ পর্যন্ত বিজয় অর্জন করায় এবং যে দেশ আমরা রক্ত দিয়ে পাকিস্তানি হানাদারদের হাত থেকে মুক্ত করেছিলাম সেই দেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমি, আমার দল ও পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি।
অভিনন্দনবার্তায় আরও বলা হয়, সম্মান ও ক্ষমতা দেওয়া-নেওয়া সবই মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের ইচ্ছাধীন। আল্লাহর অনুগ্রহে তিনি সম্মানিত ও দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমান সফল হবেন—এমনটাই জাতির আশা বলে উল্লেখ করেন কাদের সিদ্দিকী। জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়নে আল্লাহ তাকে সফলতা দান করুন বলেও তিনি প্রার্থনা জানান।