
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম জাতীয় ভাষণ
জাতির উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের সময় পিছিয়েছে বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে সম্প্রচারিত হবে। এর আগে প্রধানমন্ত্রীর ভাষণ সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রচার হওয়ার কথা ছিল।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম জাতীয় ভাষণ।
দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে বুধবার ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে দিন শুরু করেন প্রধানমন্ত্রী তিনি। পরে জিয়া উদ্যানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান তিনি।
বিকালে সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে প্রথমবারের মতো বৈঠকও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।