
নরেন্দ্র মোদী
পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রমজান সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনবে।
শুভেচ্ছা বার্তায় রমজানের পবিত্রতার গুরুত্ব তুলে ধরে নরেন্দ্র মোদি বলেন, এই মাস ধৈর্য, মমতা ও সেবার আদর্শকে আরও সুদৃঢ় করে এবং সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতও মুসলিম ধর্মাবলম্বীরা বৃহস্পতিবার থেকে রোজা পালন শুরু করবেন। প্রতি বছর রমজান শুরুর প্রাক্কালে ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তা দিয়ে এমন শুভেচ্ছা জানিয়ে থাকেন দেশটির প্রধানমন্ত্রী।