
ফাইল ছবি
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত প্রার্থীরা ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে নিয়োগ পাবেন। মেধাক্রম ও প্রার্থীদের পছন্দক্রম বিবেচনায় নিয়ে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগের কথা ছিল। এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় ২০২৪ সালের এপ্রিলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ আগস্ট দ্বিতীয় দফায় পরীক্ষা স্থগিত হয়। পরে ২০২৪ সালের ২২ ডিসেম্বর থেকে পুনরায় মৌখিক পরীক্ষা শুরু করে পিএসসি।