
ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়–এর কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনরত ডা. মনোয়ারুল কাদির বিটুকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন দায়িত্বে যোগদানের তারিখ থেকেই তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, চিকিৎসা ও পেশাগত অভিজ্ঞতার আলোকে তিনি নতুন দায়িত্ব সফলভাবে পালন করবেন।
উল্লেখ্য, ডা. মনোয়ারুল কাদির বিটু চিকিৎসা পেশার পাশাপাশি পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।