
ফাইল ছবি
বসন্তের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ পূর্বাভাসের কথা জানান। সেখানে তিনি উল্লেখ করেন, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
তার মতে, খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বসন্তের শুরুতে এ ধরনের বৃষ্টিপাত কৃষি ও স্থানীয় আবহাওয়ার ওপর প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এদিকে সারা দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।