
ফাইল ছবি
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে হট্টগোলের মুখে পড়েন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
ঘটনার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কিছু লোক তার নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
রুমিন ফারহানা বলেন, ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় এসেছে—এ অবস্থায় স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। তিনি আরও আশা প্রকাশ করেন, নতুন সরকার দল ও সরকার—উভয় পর্যায় থেকেই এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে।