
ফাইল ছবি
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের ‘সমঝোতার মাধ্যমে টাকা আদায় চাঁদাবাজি নয়’—এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি এহছানুল মাহবুব জুবায়ের বলেন, সমঝোতার নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দেওয়া হয়েছে, যা আইন, সমাজ ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। তিনি বলেন, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ—কোনো অবস্থাতেই ‘সমঝোতা’র আড়ালে তা গ্রহণযোগ্য হতে পারে না।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের দায়িত্ব চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা। মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে সরকারকে দেশবাসীর কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানানো হয় এবং চাঁদাবাজি প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।