
ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করেছে। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলের আমির ডা. শফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশনে এ কর্মপরিষদ অনুমোদন করা হয়। ৮৮ সদস্যের এই কর্মপরিষদে জায়গা পেয়েছেন ২১ জন নারী নেত্রী।
মহিলা সদস্যদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, সাঈদা রুম্মান, মারজিয়া বেগম, খোন্দকার আয়েশা খাতুন, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, উম্মে নওরিন, ডা. হাবিবা আখতার চৌধুরী সুইট, খোন্দকার আয়েশা সিদ্দীকা, রোজিনা আখতার, ইরানী আখতার, সালমা সুলতানা, আয়েশা সিদ্দিকা পারভীন, সুফিয়া জামাল, মাহবুবা জাহান, নাজমুন নাহার নীলু, ডা. আমিনা বেগম, শামীমা বেগম চুনী, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারীম সুইটি ও মাহবুবা খাতুন শরীফা।
এ ছাড়া কর্মপরিষদের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাইফুল আলম খান এমপি, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, আবুল আসাদ, মাওলানা মমতাজ উদ্দিন, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার, অধ্যাপক মাওলানা যয়নুল আবেদীন, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, অধ্যাপক আহসান উল্লাহ, কাজী দ্বীন মোহাম্মদ, ড. এম. কোরবান আলী, ড. মো. কেরামত আলী এমপি প্রমুখ।
দলীয় সূত্র জানায়, নতুন কর্মপরিষদ আগামী তিন বছর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। নারী নেতৃত্বের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় দলীয় কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।