
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ।। ফাইল ছবি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় কমিটি গঠন করেছে জুলাই বিপ্লবীদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটিতে সারজিস আলমকে চেয়ারম্যান ও নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে সদস্যসচিব করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দলটির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হলো।
স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম, সদস্যসচিব (এমপি) আব্দুল হান্নান মাসউদ, সদস্য আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাড মঞ্জিলা ঝুমা।
এছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, এবং জেলার নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেন।