
প্রবাসী বাংলাদেশি করদাতাদের আয়কর রিটার্ন দাখিল সহজতর করতে বিশেষ সুবিধা চালু
প্রবাসী বাংলাদেশি করদাতাদের আয়কর রিটার্ন দাখিল সহজতর করতে বিশেষ সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে মোবাইল ফোনের পরিবর্তে করদাতার নিজস্ব ই-মেইলে ওটিপি (OTP) পাঠানোর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এনবিআর এই তথ্য নিশ্চিত করেছে।
এনবিআর জানায়, যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে ই-রিটার্ন সিস্টেমে যুক্ত হয়েছিলেন, কিন্তু বর্তমানে বিদেশে থাকায় মোবাইল ওটিপি সংগ্রহ করতে পারছেন না, তাদের জন্যই এই ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া: বিদেশে অবস্থানরত করদাতাদের এই সুবিধা পেতে হলে তাদের নিজস্ব ই-মেইল থেকে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে নিম্নলিখিত নথিপত্র সংযুক্ত করতে হবে:
এনবিআর আবেদনটি যাচাই-বাছাই করে ই-মেইল ভেরিফাই করলে করদাতা তার ই-মেইলে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট, নতুন রেজিস্ট্রেশন এবং ই-রিটার্ন দাখিলসহ সব কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
উল্লেখ্য, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল পদ্ধতি সহজ হওয়ায় ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ রিটার্ন অনলাইনে জমা পড়েছে। সব ব্যক্তি করদাতাকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।