
দেশের ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক
ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে তারা এই দায়িত্বভার বুঝে নেন।
সম্প্রতি সরকারের এক সিদ্ধান্তের মাধ্যমে এই ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে নবনিযুক্ত প্রশাসকরা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তারা নিজ নিজ সিটি করপোরেশনের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।
দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা জানান, জনদুর্ভোগ লাঘব এবং পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়তে তারা দ্রুতই মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন।