
এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে
ইরানের দক্ষিণাঞ্চলে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৫৩ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি বলেছেন, এই হামলার কঠোর জবাব দেওয়া হবে। তিনি নিহতদের নিরীহ শিশু হিসেবে উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানান।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।
এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।